1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পরোক্ষ ধূমপানেও কি ফুসফুসের ক্যানসার হয়?

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে ফুসফুসের ক্যানসার অন্যতম। ধূমপায়ীদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি। তবে ধূমপান ছাড়াও বিভিন্ন কারণে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। যার মধ্যে অন্যতম হলো পরোক্ষ ধূমপান।

অনেকেরই হয়তো ভুল ধারণা আছে, ধূমপান না করলে ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি নেই। তবে আপনার প্রিয়জন কিংবা আশপাশের কেউ যদি ধূমপান করেন আর ওই সময় আপনি পাশে থাকেন, তাতেও কিন্তু আপনি এই ক্যানসারে আক্রান্ত হতে পারেন পরোক্ষ ধূমপানের কারণে।

আর এই ক্যানসার হলে বাঁচার কোনো নিশ্চিত উপায় নেই। যদিও ধূমপান ত্যাগ করার মাধ্যমে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমানো যায়। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যানসার শনাক্তের মাধ্যমে কমানো যায় ক্যানসারে মৃত্যুঝুঁকি।

ফুসফুসের ক্যানসারে লক্ষণ কী কী?

১. কাশির সময় রক্ত
২. শ্বাসকষ্ট
৩. বুকে ব্যথা
৪. ওজন কমে যাওয়া ও
৫. হাড়ের ব্যথা ইত্যাদি।

পরোক্ষ ধূমপান কীভাবে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

ধূমপান না কারলেও পরোক্ষ ধূমপানের কারণও হতে পারে ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ। চেইন স্মোকারের আশপাশে থাকলে আপনার ফুসফুসের ক্যানসার হতে পারে।

আপনার পাশে অন্য কেউ ধূমপান করলেও সিগারেট থেকে প্রচুর রাসায়নিক শ্বাসের সঙ্গে গ্রহণ করছেন আপনি ও অন্যান্যরা। যা সবার মধ্যেই ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এর সঙ্গে বায়ু দূষণও এই ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ধূমপায়ীদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর যারা ধূমপানে আসক্ত তারা অবশ্যই এই অভ্যাস ত্যাগ করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর