1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পরিবারসহ বন্যার পানিতে আটকা ক্রিকেটার সাইফউদ্দিন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা। আকস্মিক এ বন্যায় পরিবারসহ আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। পানিবন্দি হয়ে পড়েছেন তার আত্মীয়স্বজনরাও।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সেখানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যে কারণে মুঠোফোনগুলোও সব বন্ধ হয়ে গেছে। ফলে পৃথিবী থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলাটি। এমতাস্থায় সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ‘ফেনী এক্সপ্রেস’ খ্যাত পেসার সাইফউদ্দিন।

অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে সাইফউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু মোবাইলে চার্জ কম থাকায় সবার সঙ্গে কথা বলতে পারছেন না এই পেসার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে ফেনীর নাজুক অবস্থা তুলে ধরেন সাইফুদ্দিন। মানুষের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত ভিডিও শেষ করেন তিনি।

ভিডিওতে সাইফউদ্দিন বলেন, ‘পুরো শহর বিদ্যুতহীন। অনেক চেষ্টার পর আমি আমার ফোনকে সামান্য চার্জ করতে পেরেছি। ঢাকা থেকে অনেকেই হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন। ফেনীর বিভিন্ন এলাকায় আপনার স্বজনরা চরম সংকটে রয়েছেন। পরিস্থিতি খুবই ভয়ানক। আমার ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় আমি আর কতক্ষণ সংযোগ রাখতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করুন।’

ভিডিওতে বন্যার্তদের সাহায্যের আরজি জানান সাইফউদ্দিন। তিনি বলেন, ‘সারা দিনে আমি বন্যা কবলিত মানুষের জন্য কোনো সরকারি উদ্ধারকারী দল বা খাদ্যসামগ্রী দেখতে পাইনি। এটা সত্যিই হৃদয়বিদারক। ফেনীকে বাঁচান। আমার গ্রামের বাড়িতে আমার অনেক আত্মীয়স্বজন আটকা পড়েছে।

৩১ বছর হটাৎ করে ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত। এতে উজানের পানিতে ভেসে গেছে বাংলাদেশের কয়েকটি জেলা। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে তা ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন সংগঠন ও নানা স্তরের মানুষ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর