1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পবিত্র মাহে রমজানে মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা : এম এ বারেক

সাহেদ আহাম্মদ |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯২৪ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশ্ব মুসলিম উম্মাহ কে শুভেচ্ছা ও আন্তরিক মোবারক বাদ জানিয়েছেন স্বাধীনতা সংসদের নির্বাহী চেয়ারম্যান আলহাজ এম এ বারেক।
তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা)ও নাজাত (জাহান্নামের আগুন থেকে মুক্তি) এই তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানরা পানাহার এবং সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রমজান পালন করেন। আমরা এমন এক সময়ে মাহে রমজান পালন করছি যখন নিত্য-পন্যের সীমাহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জন জীবন অতিষ্ঠিত। বাজার সিন্ডিকেটের কাছে জনগন আজ জিম্মি। তাই আত্মসংযম এর এই মাসে হত-দরিদ্র মানুষের সাহায্যে আমাদের সামর্থ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসতে হবে। রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে আলোকিত করুক। আমি মাহে রমজানে প্রিয় দেশবাসী তথা বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মহান রাব্বুল আল-আমিন আমাদের সকলকে সঠিক ভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন -আমিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর