1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পদত্যাগ কার্যকর হওয়া মাত্র সংবাদ সম্মেলন করে জানানো হবে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রতি প্রধানমন্ত্রীর পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।

রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ৩৫ মিনিটে ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। অতএব, এ সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ অথবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজনীয়তা নেই।

‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর