1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের আন্দোলন, দিনভর শিক্ষাভবনে অবস্থান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেসরকারি স্কুল ও কলেজ থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন ও স্বপদে ফিরতে চান নিগ্রহের শিকার শিক্ষকরা। একই সঙ্গে জটিলতা নিরসনে পাঁচ দফা প্রস্তাবও উত্থাপন করেছেন তারা।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর শিক্ষা ভবনের সামনে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে শতাধিক শিক্ষক অংশ নেন।

ভুক্তভোগী শিক্ষকরা বলেন, জোর করে পদত্যাগে বাধ্য করার মতো বর্বরতার শিকার প্রায় তিন হাজার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। তাদের অনুপস্থিতিতে স্কুল ও কলেজসমূহের শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। তারা বেতন-ভাতা চালুর বিজ্ঞপ্তির পূর্ণ বাস্তবায়ন চান। শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ চান।

তারা আরও বলেন, গত ১৪ জানুয়ারির প্রজ্ঞাপন আমাদের বুকে আশার সঞ্চার করেছে। আমরা শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এ প্রজ্ঞাপনের দ্রুত বাস্তবায়ন চাই।

জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামীপন্থি অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নানাভাবে পদত্যাগে বাধ্য করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে একপর্যায়ে তা থামলেও প্রায় ৩ হাজার শিক্ষক লাঞ্চনার শিকার হন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালু থাকবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা হবে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে, তাকে চাকরিতে ফেরানো হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর