1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো নৌবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় এ ক্যাম্প পরিচালনা করা হয়।

আইএসপিআর জানায়, ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল লালুয়া ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেন। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য নৌবাহিনীকে ধন্যবাদ জানান।

দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নিয়মিত এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর