1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ন্যায়ের পথে আন্দোলন কখনও ব্যর্থ হয়না : মির্জা ফখরুল।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন করে বিএনপি। পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করে দলটি। তবে কোনো আন্দোলনেই আসেনি চূড়ান্ত সফলতা।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোনো আন্দোলন থেকে সরে যাইনি। বিএনপি গত ১৫-১৬ বছরে যেসব আন্দোলন করেছে, এসব আন্দোলন খাটো করে দেখার কোনো কারণ নেই। এই ভয়াবহ সরকারের যে নিবর্তনমূলক, নির্যাতনমূলক দমননীতি- এ কারণেই হয়তবা সাফল্য আসেনি এখন পর্যন্ত।

তিনি বলেন, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কয়েকশ মানুষ প্রাণ দিয়েছে, এই আন্দোলনে ২২-২৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২৭ হাজার লোককে দুদিনে গ্রেফতার করা হয়েছে। কোনোদিনই ন্যায়ের পথে আন্দোলন ব্যর্থ হয় না, আমাদের এটাতেও অবশ্যই সাফল্য আসবে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা কখনো আন্দোলন থেকে সরে যাইনি। খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, তাকে মুক্ত করার অর্থ প্রাথমিকভাবে গণতন্ত্র মুক্ত করার মতোই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে যাইনি, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে সরে যাইনি… এটা বাস্তবতা। দুই আন্দোলনকে আলাদা করে দেখা যাবে না।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির সঙ্গে সম্পাদিত সব ‘চুক্তি ও সমঝোতা’ বাংলাদেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। একই সঙ্গে এই চুক্তির বিরুদ্ধে বিএনপি আন্দোলন কর্মসূচি দেবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর