1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নোয়াখালী ক্লাবের পরিচালক তাফাজ্জল হোসেন ফরহাদ বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড এ ভূষিত

সাহেদ আহাম্মদ |
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত

নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ -এর পরিচালক,নোয়াখালী জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য,গ্লোবাল সুজ লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক,বিশিষ্ট শিল্পপতি ও সমাজহিতৈষী মোঃ তাফাজ্জল হোসেন ফরহাদ বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-ভূষিত। ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। “বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আ ন ম মেশকাত উদ্দীন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ও জ্যোষ্ঠ সাংবাদিক মোঃ ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম,নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ এর পরিচালক,নোয়াখালী জেলা সমিতির আজীবন সদস্য,গ্লোবাল সুজ লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক,বিশিষ্ট শিল্পপতি ও সমাজহিতৈষী মোঃ তাফাজ্জল হোসেন ফরহাদ, বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স, দৈনিক দিন প্রতিদিন এর উপ-সম্পাদক এস এম নজিবুল আকবর,দৈনিক নয়াদিন এর সম্পাদক এস এম আল ফয়সাল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ। আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশবরেণ্য ব্যক্তিদের মাঝে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক ডঃ আ ন ম মেশকাত উদ্দীন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর