নোয়াখালী জেলা সমিতির নির্বাচন আগামীকাল সকাল ১০ টায় শুরু হয়ে টানা ৪ টায় শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জনেরা। এতে দুটি প্যানেল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার জরিপ ও প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের পরিচিতি সভার ভোটার উপস্থিতির আলোকে বিশ্লেষকরা জানিয়েছেন,এ নির্বাচনে বেলাল-দুলাল নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী গণতান্ত্রিক ঐক্য পরিষদ বিপুল ভোটে জয়ের সম্ভাবনাই বেশি। তারা বলেন নোয়াখালীর ইতিহাসে এ ভোট ঐতিহাসিক বলেই আমরা মনে করছি। বিশ্লেষকরা জানান ১২০ বছরের ইতিহাসে ঐতিহ্যের প্রাচীনতম এ জেলা সমিতির এ পর্যন্ত কোন নির্বাচন হয়নি।পুরো সমিতি ছিলো কিছু ব্যক্তি ও সিন্ডিকেটের পকেটস্থ। পরিবর্তিত পরিস্থিতিতে সমিতি সিন্ডিকেট মুক্ত হলে, বেলাল-দুলালের নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি গঠিত হয়, তাদের হাত ধরেই আজকের জেলা সমিতির জাগরণ। আজীবন সদস্যদের কোন ভোটাধিকার ছিলোনা, বেলাল দুলালের কমিটিই গঠনতন্ত্র সংশোধন পূর্বক আজীবন সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করেন। জরাজীর্ণ জেলা সমিতির অফিসকে নিজস্ব অর্থায়নে আধুনিকায়ন করে সুশোভিত করেন। বেলাল-দুলাল পরিষদ এর সভাপতি প্রার্থী এম এ খান বেলাল সুদীর্ঘকাল ধরে নোয়াখালী ও জনমানুষের কল্যানে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুল মাবুদ দুলাল নোয়াখালীর যেকোনো প্রয়োজনে নিজেকে উজাড় করে দেন। এ প্যানেলের অন্যান্য পদেও সকল প্রার্থী অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। তাই আজীবন সদস্য তথা ভোটাররা মনে করেন এ প্যানেলের বিকল্প কোন শক্তিশালী প্যানেল দাঁড় করানো হয়নি। এতে আগামীকালের নির্বাচনে বেলাল-দুলাল পরিষদ এর জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন আজীবন সদস্য ভোটাররা।
জানতে চাইলে বেগমগঞ্জের আজীবন সদস্য ও ভোটার তমিজ উদ্দিন টিটু বিজনেস ডাইজেস্টকে বলেন, যে কোন দিক বিচার বিশ্লেষণে আমরা আগামীর গণতান্ত্রিক সমিতি গঠনে বেলাল-দুলাল পরিষদ এর বিকল্প দেখছিনা।
নোয়াখালী চাটখিলের আজীবন সদস্য ও ভোটার জুলফিকার মাহমুদ বিজনেস ডাইজেস্টকে বলেন,সমিতির ক্রমাগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বেলাল-দুলাল পরিষদকে পূর্ণপ্যানেলে ভোট দিবো।
সেনবাগের আজীবন সদস্য ও ভোটার আরমান হোসেন জানান নোয়াখালী জেলা সমিতিকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে বেলাল-দুলাল পরিষদকে পূর্ণপ্যানেলে ভোট দিতে সকল আজীবন সদস্যকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সোনাইমুড়ী উপজেলার আজীবন সদস্য ও ভোটার ভিপি মনির বিজনেস ডাইজেস্টকে বলেন, সমিতির সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ সমিতি বেলাল-দুলাল পরিষদ এর কাছেই নিরাপদ।