নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের ডাইরেক্টর মোঃ আবুল কালাম আজাদ ( আজীবন সদস্য নং-০৪) এর পিতা মোঃ আব্দুল মতিন (৮২) আজ ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ঢাকাস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ এশা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিরআলী পুর গ্রামে উনার নিজ বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নোয়াখালী ক্লাব ঢাকা লি: এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক শোক বার্তায় ক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই বলেন,পিতা হারানোর বেদনায় দগ্ধ আবুল কালাম আজাদকে শান্তনা দেয়ার ভাষা আমাদের নেই, আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এটাই প্রার্থনা করি,তিনি যাতে জান্নাতবাসী হন।