1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নোভারটিসের শেয়ার হস্তান্তরের রিট প্রত্যাহার, দায়ের হবে নতুন রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২২ বার পঠিত

বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়ের করা রিট প্রত্যাহার করা হয়েছে। এ বিয়য়ে শিগগির নতুন করে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।

বৃহস্পতিবার (৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বযে গঠিত বেঞ্চে রিটের পক্ষের আইনজীবীরা রিটটি প্রত্যাহার চেয়ে আর্জি জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যাহার করে আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার বলেন, নোভারটিসের শেয়ার হস্তান্তরে অনিয়মের আরও ডকুমেন্টস সংগ্রহ করেছি আমরা। এগুলো সংযুক্ত করে এখন নতুন করে রিট দাখিল করবো।

রাষ্ট্রের অর্থপাচার ঠেকাতে নোভারটিসের শেয়ার হস্তান্তরে তদন্ত নিশ্চিত করা জনগুরুত্বপূর্ণ বলে দাবি করেন এ আইনজীবী। শিগগির নতুন করে রিট দায়ের করা হবে বলে জানান তিনি।

আইনজীবী জানান, নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর