1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরের মাদারবাড়ি এলাকার যুগি চাঁন্দ মসজিদ লেইনে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া খাদ্য প্রস্তুতে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগও পাওয়া যায়।

এ কারণে যুগি চাঁন্দ মসজিদ লেইনের ডেইলি পিউর ফুড অ্যান্ড এগ্রো প্রোডাক্টকে ৩০ হাজার টাকা এবং ব্লু-বেরি বেকারি-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর