1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নেসলে বাংলাদেশের প্রথম ‘গাট হেলথ সামিট’ : বিজ্ঞান ও পুষ্টি বিষয়ে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

নেসলে বাংলাদেশের প্রথম ‘গাট হেলথ সামিট’
নেসলে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে ‘দ্য গাট নেক্সাস; দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম’ শীর্ষক দুইদিনব্যাপী বিশেষ কর্মশালা।

কর্মশালায় গাট হেলথ বিষয়ক সর্বশেষ সায়েন্টিফিক অগ্রগতি তুলে ধরা হয়। এতে দেশের বিভিন্ন খাতের ২৫০-এর বেশি বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন।

কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শ্রীলঙ্কার প্রফেসর ড. শামন রাজেন্দ্রজিৎ ও নেদারল্যান্ডসের প্রফেসর ড. মার্ক এ. বেনিঙ্গা গাট হেলথ ও ফাংশনাল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে মূল্যবান আলোচনা করেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আইসিডিডিআর,বি’র প্রফেসর ড. মো. ইকবাল হোসেন স্থানীয় খাদ্যাভ্যাসে গাট-বান্ধব খাবারের গুরুত্ব ব্যাখ্যা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন বিষয়ক সায়েন্টিফিক বুথগুলো পরিদর্শন করেন। যেখানে গাট হেলথ বিষয়ে আর উন্নত শিক্ষার প্রসার ও নিউট্রিশন অগ্রসর ও সমাধান প্রদানে নেসলের প্রতিশ্রুতি আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।

নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য বৈজ্ঞানিক জ্ঞান ও পুষ্টির সমন্বয়কে আরও এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর