স্পোর্টস ডেস্ক : ছোট্ট পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গেছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সোমবার কিংস্টনে নেপালকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। ১০৭ রানের লক্ষ্যে ৪ বল বাকি থাকতে ৮৫ রানে গুটিয়ে যায় নেপাল।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের জয়ের নায়ক তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ২ মেডেনসহ ৭ রানে ৪ উইকেট নেন এই ডানহাতি তরুণ পেসার। ৪ ওভারে ১ মেডেনসহ স্রেফ ৭ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
নেপালের মতো আইসিসির সহযোগী সদস্য দেশ বেশ ভয় ধরিয়ে দিয়েছিল। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিংয়ে। সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নেপালি বোলারদের সাঁড়াশি আক্রমণে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৬ রানে।
জবাব দিতে নেমে শুরুতে তানজিম সাকিবের দুর্দান্ত পেসে কাঁপন ধরলেও মিডল অর্ডারে রীতিমতো জয়ের রাস্তায় চলে গিয়েছিল নেপালিরা। মিডল অর্ডার কুশল মাল্লা এবং দিপেন্দ্র সিং আইরি মিলে ৫২ রানের জুটি গড়ে ভয় ধরিয়ে দিয়েছিল টাইগারদের।
কিন্তু তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান তুনের শেষ তীরটা বের করেন শেষ মুহূর্তে এসে। ১৯তম ওভার মেইডেন উইকেট নেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় নেপাল।
বাংলাদেশ জয় পেলো ২১ রানে। সে সঙ্গে অন্য কোনো সমীকরণ ছাড়াই শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.