1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নিলামে ৮০ টাকায় তেল কিনে ২৫০ টাকায় বিক্রি, ধরা হাতেনাতে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক খুচরা তেল বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নিলামে ৮০ টাকা লিটার মূল্যে কেনা তেল ১২০ টাকা লিটার দরে বিক্রির অনুমতি থাকলেও দ্বিগুণেরও বেশি দামে তেল বিক্রির সময় জাকির মোল্লা নামের ওই বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অভিযানে জব্দকৃত ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন নিলামে কেনেন জাকির মোল্লা। এরপর সেই ৮০ টাকা লিটার দরে কেনা জ্বালানি তেল ২০০-২৫০ টাকা দরে বিক্রি করছেন বলে জানতে পারে এই গোয়েন্দা সংস্থাটি।

এরপর এনএসআই বিষয়টি টের পেয়ে নজরদারি শুরু করে। পরবর্তীতে সত্যতা পেয়ে ভাটারা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে জাকির মোল্লা নামের ওই ব্যক্তিকে অকটেন ও ডিজেলসহ জব্দ করে থানায় নিয়ে যায়।

ভাটার থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, জাকির মোল্লা নিলামে জব্দকৃত তেল কিনে খুচরা ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এনএসআই সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আসামি জাকির মোল্লাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হবে। গ্রেফতার করা হয়েছে জাকির মোল্লাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর