1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নির্বাচন কমিশনের ৬ কর্মকর্তা বদলি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দীর্ঘ পাঁচ বছর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) সহকারী পরিচালক ও চলতি দায়িত্বে উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন মো. রশিদ মিয়া। অবশেষে এই কর্মকর্তাসহ ছয়জনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এনআইডির সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে কক্সবাজারের অতিরিক্ত জেপলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সোহেল সামাদকে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সহিদ আব্দুস ছালামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর