1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নির্বাচনের কর্মপরিকল্পনা ইসির অনুমোদন, ঘোষণা হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আনুষ্ঠানিকভাবে সেটি আজ ঘোষণা হতে পারে বলে আভাস দিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না—হয়তো আগামীকালই (আজ) তা প্রকাশ করা সম্ভব হতে পারে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে গতকাল এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা আরো কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকাল (আজ) আপনাদের আরো কিছু বাড়তি তথ্য দেয়ার সুযোগ পাব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন।’

আরেক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘সম্ভবত আমার টেবিলে এখন (নির্বাচনী রোডম্যাপ) আছে। আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন না। একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে?’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে নিয়ে বৈঠকে বসেন। সেখানেই আগামী নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদন দেয়া হয়।

এ নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির পক্ষ থেকে বেশকিছু বিষয় তুলে ধরা হয়েছে রোডম্যাপে। এর মধ্যে রয়েছে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার বিষয়গুলো।

এদিকে জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে নির্বাচন কমিশনে হাতাহাতির ঘটনা ঘটে। নির্বাচন কমিশনেই এমন ঘটনা ঘটলে ভোটকেন্দ্রে কী হতে পারে এবং এ হাতাহাতির ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেয়া হয়নি?—গতকালের ব্রিফিংয়ে আখতার আহমেদের কাছে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ইসি সচিব বলেন, ‘এটার সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সঙ্গে বাইরে ধাক্কাধাক্কি করেন, কোনো একটা কারণে সেখানে তো সংস্থার সঙ্গে দায়ী করা যায় না। আমরা এ ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি। আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি; পুলিশকে বলেছি যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমার মনে হয় যে এ পর্যন্তই আমার বলা উচিত।’

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, গত চারদিনে ৩৩ জেলার ৮৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়। এতে ১ হাজার ১৮৫টি আপত্তি ও ৭০৮ সুপারিশ জমা পড়ে। সর্বমোট আপত্তি ও সুপারিশের সংখ্যা ১ হাজার ৮৯৩টি।

নির্বাচন কমিশন কয়েকজনের পাসপোর্ট জব্দ করেছে এমন এক প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এ রকম একটা খবর আমার কানেও এসেছে যে আমরা নাকি কারো কারো পাসপোর্ট জব্দ করেছি। আসলে পাসপোর্ট জব্দের এখতিয়ার তো আমাদের নেই এবং আমরা এটা করিনি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর