1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নিখোঁজের চারদিন পর কারখানার জেনারেটর রুমে মিললো যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চারদিন পর একটি কারখানার জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এস এম সোলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির অ্যাডমিন-ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১১টার দিকে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের একটি বদ্ধ জেনারেটর রুম থেকে উপুড় হয়ে থাকা অবস্থায় বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মরদেহের পাশে একটি রক্তমাখা ইট পড়ে ছিল।

ওসি আরও জানান, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকেই বিজয় নিখোঁজ ছিলেন। তিনি কড়াইল বস্তিতে বসবাস করতেন। নিখোঁজের ঘটনায় তার পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন কারখানার পিয়ন রাজু বিজয়ের সঙ্গে জেনারেটর রুমে প্রবেশ করেছিলেন। পরে রাজু বের হয়ে এলেও বিজয় বের হয়েছেন কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে অ্যাডমিন-ম্যানেজার জানান।

বর্তমানে পিয়ন রাজু পলাতক রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজুর সংশ্লিষ্টতা থাকতে পারে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর