1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা এক রাত

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চারদিকে নানা রঙের আলো জ্বলে থাকে। সেই ঝলমলে রাতের শহরেই আনন্দ-উচ্ছ্বাসে মাতলেন ঢাকাই শোবিজের চার তারকা।

তারা হলেন নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। তিন অভিনেত্রীর পরনে নজরকাড়া ঝলমলে পোশাক, আর রাফীর পরনে সাদা টি-শার্ট ও কালো জ্যাকেট। তাদের হাতে একটি করে পুরস্কারের ট্রফি। আর চোখে-মুখে বিপুল উচ্ছ্বাস।

কিন্তু তারা এক হলেন কোথায়? জানা গেছে, ১০ অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিয়েছিলেন তারা। প্রত্যেকেই সেখানে পুরস্কৃত হয়েছেন। সেই পুরস্কার হাতে নিয়েই উন্মুক্ত জায়গায় রাতের আলোয় ক্যামেরাবন্দী হয়েছেন তারা।

ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘নিউ ইয়র্ক সিটির এক রাত। অর্জন, বন্ধুত্ব আর দারুণ কিছু স্মৃতির উদযাপন। একটা ভিন্ন শহরে এসে পুরস্কার পাওয়া এবং সেই মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার জন্য সত্যিই বিশেষ কিছু। হাসি-আনন্দে ভরপুর এক রাত, যেটার কথা অনেকদিন মনে থাকবে।’

একইরকম কিছু ছবি পোস্ট করেছেন তমা মির্জাও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক, আমাদের একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ আর নিজেদের অর্জনকে একসঙ্গে উদযাপন করা। এই পথচলা দীর্ঘ, তবে একসঙ্গে থাকার চেয়ে বেশি মূল্যবান আসলে কিছু নেই। আমার বন্ধুদের সঙ্গে এই সুন্দর মুহূর্ত ভাগাভাগি করে নিতে পেরে সত্যিই আনন্দিত। কিছু বন্ধুত্ব আমাদের পথচলাকে সার্থক করে তোলে। এই বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ।

রাফী, মাহি, তমা ও মিথিলা


নিউ ইয়র্কের রাতে বন্ধুত্ব ও পুরস্কার অর্জনের উদযাপন
উল্লেখ্য, তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। ঢাকায় থাকলেও তাররা প্রায়শই আড্ডায় মেতে ওঠেন। বন্ধুত্বের কিছু মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়ও। অন্যদিকে রাফীর নির্মাণে একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন তমা। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথাও শোনা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর