1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারী হকি : শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে এএইচএফ কাপ জুনিয়র হকিতে বাংলাদেশের মেয়েদের জয়ের পতাকা উড়ছেই। প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারানোর পর মঙ্গলবার তৃতীয় ম্যাচে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে শ্রীলংকাকে। জিতেছে ৭-২ গোলে।

সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কাও উঠেছে তার হাতে। দলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও সপ্তম গোলটি এসেছে অর্পিতার স্টিক থেকে। বাংলাদেশ প্রথমার্ধে ৬-২ গোলে এগিয়েছিল। শেষ অর্ধে একটির বেশি গোল করতে পারেননি লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

দ্বিতীয় মিনিটে নীলাদ্রির গোলে লিড নেয় বাংলাদেশ। তবে শীলংকার এক মিনিটের মধ্যে দুই গোল দিয়ে দারুণভাবে ম্যাচে লিড নেয় এবং প্রথম কোয়ার্টার শেষে বাংলাদেশ পিছিয়ে থাকে ১-২ গোলে। চতুর্থ মিনিটের দুই গোলই লঙ্কানদের উদযাপনের যা উপলক্ষ্য দিয়েছিল। এরপর বাংলাদেশের মেয়েদের স্টিকওয়ার্কের কাছে উড়ে যায় শ্রীলংকা।

১৯ মিনিটে নাদিরা গোল করে সমতা আনেন। পরের তিন গোল করে অর্পিতা ২৪, ২৫ ও ২৮ মিনিটে। ২৯ মিনিটে সোনিয়া গোল করলে ৬-২ ব্যবধানে লিড নিয়ে মধ্য বিরতিতে যায় বাংলাদেশ। ৩২ মিনিটে অর্পিতা নিজের চতুর্থ ও দলের সপ্তম গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

মেয়েদের বিভাগে ৭ দল লিগ ভিত্তিতে খেলছে। বাংলাদেশের আরো তিন ম্যাচ বাকি চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়ার বিপক্ষে। পরের ম্যাচ বুধবার চাইনিজ তাইপের বিপক্ষে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর