1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারী সাফ চ্যাম্পিয়নশিপ : টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ছিল বাংলাদেশের মেয়েদের শিরোপা দলে রাখার লড়াই। প্রতিপক্ষ সেই নেপাল। মাঠও সেই ঐতিহাসিক কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম।

এবারও শতভাগ সফল হলো বাংলাদেশ। নেপালের মেয়েদের ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো সাবিনারা। অর্থাৎ দক্ষিণ এশিয়ার রানির মুকুট শোভা পেল বাংলাদেশের মেয়েদের মাথাতেই। টানা দ্বিতীয়বার সাফের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্ত প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স-আপ নেপাল।

শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালি গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটে সুযোগ এসেছিল তহুরার সামনে। তহুরার শট সাইড পোস্টে লাগলে বেঁচে যায় নেপাল।

১০ মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। পাল্টা আক্রমণ করে নেপাল। আমিশা কার্কির শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় স্বাগতিক মেয়েরা। অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে থাকলে মাঝে মধ্যে বাংলাদেশের রক্ষণ ফাঁকা হয়ে যায়। তা কাজে লাগানোর চেষ্টা করে নেপালের আক্রমণভাগের খেলোয়াড়রা।

২৭ মিনিটে ভালো একটা সুযোগ পান নেপালের আমিশা। কিন্তু বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি এই ফরোয়ার্ড। এ সময় রক্ষণে দৃঢ়তা দেখিয়ে বাংলাদেশ নিজেদের রক্ষা করে। ৩৩ মিনিটে নেপাল বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মারিয়া মান্দার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর