1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারী উদ্যোক্তাদের ঋণ বরাদ্দ বাড়ানো হবে : উপদেষ্টা শারমীন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

জয়ীতাদের ঋণ বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ রোববার বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২৪তম সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘জয়িতা ফাউন্ডেশন গত ২০২২- ২৩ অর্থবছরে বরাদ্দকৃত ৪৯ দশমিক ৯২ কোটি টাকা থেকে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করে রেজিস্ট্রেশনকৃত নারী উদ্যোক্তা ও সমিতির উদ্যোক্তাদের ঋণ সহায়তা করে যাচ্ছে। উদ্যোক্তারা ঋণ পরিশোধও করেছে। আগামীতে এ ঋণের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।’

জয়িতা ফাউন্ডেশন সম্পর্কে শারমীন মুরশিদ বলেন, ‘নারী মুক্তির মহৎ স্বপ্নের নাম জয়িতা। দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের নারী জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের ধারা গতিশীল করার লক্ষ্যে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।’

শারমীন মুরশিদ আরও বলেন, ‘জয়িতা ফাউন্ডেশনের অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই।’

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জয়িতা টাওয়ার নির্মাণকাজের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জয়িতা ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর