1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নাজিফা-নাফির পরিবারের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পঠিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ভাই-বোন তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন।

শুক্রবার (২৫ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র বিমানবাহিনী প্রধান নয় একজন বাবা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করেন।

তিনি জানান, কোনো ভাষাতেই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি এই পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। বিমানবাহিনী প্রধানের পত্নী সম্মানিত বাফওয়া সভানেত্রী সালেহা খান এ সময় শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় জানান। বিমানবাহিনী প্রধান সস্ত্রীক নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর