1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নাঈমুল হাসান তানযীমের কবিতা : পূর্ণতার রাজকুমারি এবং আশ্রয়স্থল

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯২ বার পঠিত

পূর্ণতার রাজকুমারি
******************

আমার প্রতিটি মুহূর্ত কেটে যায়
এক বিষম যন্ত্রণায় ছটফট করতে করতে,
উদাসী এ হৃদয় শুধু কাকে যেন খুঁজে বেড়ায় ক্রমাগত

মনে হয়, অপূর্ণ এক অস্তিত্ব আমার আমিতে

গভীর ধ্যানমগ্নতার ভেতর শুনতে পাই কে যেন বলে ওঠে
আমি আসছি হে অপূর্ণ!
তোমার দু’চোখের শীতলতা হয়ে
উষ্ণ প্রেমের পরশ নিয়ে
আমাকে বরণ করে নিতে তুমি প্রস্তুত তো!

আমার ধ্যান ভঙ্গ হয়
হৃদয়ের খুব গভীরে চিনচিনে ব্যথা জাগে
প্রতীক্ষা আর শেষ হয় না

আমি সেই আহ্বান উপেক্ষা করিনি
বরং পথ চেয়ে আছি এখনো অন্তহীন ব্যাকুলতা নিয়ে

পূর্ণতার সে রাজকুমারিকে রাজকীয় বরণের জন্য উন্মুখ হয়ে আছে আমার বুকের চাতাল

****

আশ্রয়স্থল
***************

মায়ের সঙ্গে রাগ করে
ঘর থেকে বেরিয়ে পড়লাম

দূরে কোথাও চলে যাবো

একটুখানি আশ্রয়ের খোঁজে দিনমান
অতিবাহিত হয়ে গেল
কোথাও ঠাঁই হলো না
একটু আশ্রয় দিলো না কেউই

অভিমান ভেঙে ফের ছুটে এলাম মায়ের কাছেই
তারপর মনে হলো—
মায়ের কোলের চেয়ে আপন
দ্বিতীয় কোনো আশ্রয়স্থল নেই

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর