1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠনের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৩৭ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন, পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশস্থলে।

তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে ও তাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে পুরো মে মাসজুড়ে সারা দেশে নানা কর্মসূচি হাতে নেয় বিএনপির এই তিন সংগঠন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চারটি বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আটটি স্থানে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরই মধ্যে সফলভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়, যা এ কর্মসূচির চূড়ান্ত পর্ব।

দলীয় নেতারা এই সমাবেশের মাধ্যমে তরুণ সমাজের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিতে চান, সেটি হলো— ‘রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ’।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর