1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নন্দন কিশোরের কবিতা : স্মৃতির বাঁধনে বাঁচি

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

আজ আমার আকাশ দুর্যোগময়,
বিক্ষুব্ধ প্রকৃতি ঝরছে অনাকাঙ্খিত বৃষ্টি,
জমেছে কালো মেঘ প্রবল হাওয়া অনাসৃষ্টি!

অবিশ্রান্ত মেঘ অবিরাম ভেসে চলে,
পথে বেড়িয়েছিলাম না বুঝে খেলার ছলে,
উদ্বেগে চলি পথ আঁখি ভরে উঠে নোনা জলে।

নেশার স্বপনে ছিলাম পুলকিত,
ভেঙ্গে গেছে নিদ্রা জেগে উঠে শিহরিত,
দুঃসহ সংকট পরিবর্তিত পেক্ষাপট বড় শঙ্কিত।

স্মৃতির জানালা মেলে ফিরে তাকাই,
জমাট বাঁধা অন্ধকার পোড়া দৃষ্টিতে সে নাই,
সব পুড়ে গেছে শুধু পড়ে আছে ভালোবাসার ছাই

এভাবে স্বপ্নের আকাশ ভেঙে যায়,
ওঠে না সূর্য ফেরে না পাখি নীরে সন্ধ্যায়,
কিযে অন্তর দাহ দুর্যোগ প্রবাহ দুঃসহ অবক্ষয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর