1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নতুন সিনেমায় বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

ব্যস্ততার মাঝেও বেছে বেছে কাজ করছেন ঢালিউডের শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। এবার সেই নির্বাচিত তালিকায় যুক্ত হলো নতুন এক সিনেমা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অরিজিনাল চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চরকির কোনো প্রজেক্টে যুক্ত হলেন মিম।

গত ১৩ ডিসেম্বর চরকির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিনেমাটিতে যুক্ত হন তিনি।

সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। এর আগে তিনি মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। নতুন এই সিনেমাটিও একটি ইমোশনাল গল্পনির্ভর কাজ বলে জানিয়েছেন নির্মাতা।

কাজী আসাদ বলেন, ‘বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। সাধারণত দর্শক তাকে গ্ল্যামার লুকেই দেখে অভ্যস্ত। কিন্তু আমরা তাকে ভেঙে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে উপস্থাপন করতে চাই। এই চ্যালেঞ্জটাই আমাদের আগ্রহের জায়গা।’

চরকির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও আশাবাদী নির্মাতা। তিনি জানান, চরকির সঙ্গে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো সৃজনশীল স্বাধীনতা, যা নির্মাতাদের নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করে।

চুক্তি স্বাক্ষরের সময় চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘একটি অসাধারণ গল্পের মাধ্যমে আমরা মিমকে চরকিতে উপস্থাপন করতে পারছি এটা আমাদের জন্য আনন্দের। বড় পর্দায় মিম মানেই দর্শকের প্রত্যাশা। এবার চরকিতে সেই প্রত্যাশার নতুন রূপ দেখা যাবে।’

চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। তিনি জানান, ভালো গল্প না পেলে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘অনেক প্রস্তাবই আসে, কিন্তু গল্পের সঙ্গে মিলছিল না। কাজী আসাদ যখন গল্পটা শোনালেন এবং চরকিতে তার আগের কাজ দেখলাম, তখনই মনে হলো এই কাজটা করা দরকার’, বলেন মিম।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে আপাতত কিছু বলতে চান না অভিনেত্রী। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, গল্পে তার চরিত্রের জার্নি দর্শকদের জন্য বিশেষ কিছু হয়ে উঠবে। ২০২৬ সালে আরও নতুন কাজের ঘোষণাও আসবে বলে জানিয়েছেন তিনি।

নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল সিনেমার গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্যে রয়েছেন আসাদুজ্জামান আবীর। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীদের নামও ঘোষণা করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর