1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ধুঁকছে ক্যারিবীয়রা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয় হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশ মিশনেও স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ক্যারিবীয়রা।

এর আগে জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।

লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর জাকেরের ওয়ান ম্যান শো।

৪১ বলে ৩ চার আর ৬ ছক্কার মারে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৮৯ পর্যন্ত পৌঁছে দেন জাকের। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর