1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ধারের টাকায় কেনা শাহরুখের সেই মান্নাতের দাম এখন ২২ গুণ!

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর নাম জানে না, এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে ভিড় জমায় শুধু কিং খানের এক ঝলক দেখার আশায়। কিন্তু জানেন কি, এই বাংলো কেনার আগে এর মালিক ছিলেন অন্য কেউ— যার নাম শুনলে হয়তো অবাক হবেন!

১৯১৪ সালে নরিম্যান কে দুবাস ‘ভিলা ভিয়েনা’ নামে এই বাড়িটি তৈরি করেছিলেন। পরে নাম বদলে ‘জান্নাত’ হয়, আর ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কিনে এটিকে নতুন নাম দেন—‘মান্নাত’। শোনা যায়, কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থেই বাংলোটি কিনেছিলেন। দাম ছিল প্রায় ১৩.২৩ কোটি রুপি।

তখন মান্নাতের অবস্থা খুব ভালো ছিল না; বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল। যদিও এক ডিজাইনারকে ডাকলেও, তার চাওয়া খরচ শাহরুখ-গৌরীর সাধ্যের বাইরে ছিল। পরে সময় নিয়ে গৌরী খান নিজেই ঘর সাজান পছন্দমতো। এখন ছয়তলা এই বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান, কোয়ার্টার এবং নানান ঐতিহ্যবাহী সামগ্রী।

বলিউডের ‘ইয়েস বস’ ছবির শুটিংয়ের সময় শাহরুখের এই বাড়ি পছন্দ হয় এবং তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন। আজ সেই মান্নাতের বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি; অর্থাৎ শাহরুখ যে টাকা দিয়ে কিনেছিলেন, তার চেয়ে ২২ গুণ বেশি। কিং খানের নিজের কথায়, এই বাড়ি তিনি কোনোদিনই বিক্রি করবেন না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর