1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় আবারও ১০০ রানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে পারল না বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের ধারাবাহিক চরম ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে বাংলাদেশকে ২২৮ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানে থামে বাংলাদেশ।

শুক্রবার ভারতের গৌহাটিতে ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, মাত্র ৩৩ রানেই ৬ জন ব্যাটার সাজঘরে ফিরে যান। একশর নিচে অলআউট হওয়ার শঙ্কা যখন জেঁকে বসেছে, তখন একাই লড়ে যান ফাহিমা খাতুন। তার ৮০ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ১২৭ রান তুলতে সক্ষম হয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে কিছুটা চাপে পড়েছিল। রাবেয়া খানের ঘূর্ণিতে ৩৫ রানে ২ উইকেট হারায় তারা। কিন্তু এরপর অধিনায়ক সোফি ডেভিন (৬৩) ও ব্রুক হালিডের (৬৯) জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় কিউইরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার রাবেয়া খান ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে দিনের সেরা বোলার ছিলেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় তার এই সাফল্য শেষ পর্যন্ত বৃথাই যায়। বিশ্বকাপে শুভসূচনা করার পর এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর