1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ধানুশ-ম্রুণালের ‘বিয়ের ছবি’ ভাইরাল, অবশেষে যা জানা গেল

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

বিয়ের মৌসুমে বিনোদন দুনিয়ায় একের পর এক তারকার গাঁটছড়া বাঁধার খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। সেই আবহেই হঠাৎ ভাইরাল হলো ধানুশ ও ম্রুণাল ঠাকুরের ‘বিয়ের ছবি’। আর তাতেই শুরু তুমুল শোরগোল-চুপিসাড়ে কি তবে বিয়ে সেরে ফেললেন দুই তারকা?

ভাইরাল ছবিতে বর-কনের সাজে দেখা যায় ধানুষ ও ম্রুণালকে। সোনালি পাড় দেওয়া সাদা কেরালা কটনের ঐতিহ্যবাহী পোশাকে ধানুশ, আর কাঞ্জিভরম শাড়ি ও গয়নায় সজ্জিত ম্রুণাল। ছবিতে দক্ষিণী রীতিতে বিয়ের আসর, এমনকি কয়েকজন দক্ষিণী তারকাকেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে-এমনটাই দাবি করে ছড়িয়ে পড়ে পোস্টটি।

ক্যাপশনে লেখা ছিল, চেন্নাইয়ে আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়েছে।

তবে পরে পরিষ্কার হয়, ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ভুয়া বিয়ের দৃশ্য। দীর্ঘদিন ধরেই ধানুশ ও ম্রুণালকে ঘিরে বিয়ের গুঞ্জন থাকায় প্রথমে অনেকেই ছবিটি সত্যি বলে ধরে নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিষয়টি ফাঁস হয়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল-ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিশ্বভালোবাসা দিবসে নাকি বিয়ে হতে যাচ্ছে তাদের। যদিও সেই জল্পনায় শুরু থেকেই জল ঢেলেছেন দুই তারকাই। ম্রুণাল এক ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’- যার মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, এই বিয়ের খবর ভিত্তিহীন। অন্যদিকে ধানুশও সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণ ভুয়া খবর। এর কোনো সত্যতা নেই।’

সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন আর এআই-তৈরি ছবির কারণে আবারও প্রমাণ হলো-নেটদুনিয়ার সবকিছু বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করা জরুরি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর