1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে আওয়ামী লীগ : আসিফ মাহমুদ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

জেলা প্রতিনিধি | যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এর আগেও আমরা দেখেছি যখনই কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে, তখনই আওয়ামী লীগ সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভাজন উসকে দিয়ে আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়েছে। অর্থাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য। যদিও অনেক মহল আছে যারা চেষ্টা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে।

আসিফ মাহমুদ বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। এখন থেকে সেটা আমরা আর করতে দেবো না। এজন্য এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে, নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের একটি অবদান রাখার সুযোগ রয়েছে। আপনারাও সেখানে টাচ করবেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও যেন রাজনীতিকীকরণ না হয়, সেজন্য ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব না পড়ে।

সরকারের এ উপদেষ্টা আরও বলেন, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করা হবে। এটির কাজ চলমান, তবে সরকারি অর্থে কোনো অবকাঠামো রাজনৈতিক ব্যক্তির নামে হবে না। এগুলো জাতীয় বীর শহীদদের নামে নামকরণ হবে।

সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর