অদ্য ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী “ইউরো ফেমাস ক্লাব” অসহায় দুস্থ মানুষের মধ্যে রমজানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। চাল-ডাল, খেজুর, তেল,চিনি, আলু, পেঁয়াজ, মুড়ি,ছোলা ইত্যাদি পণ্য সংবলিত প্যাকেট ১৭০০ পরিবারের হাতে তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজান সামগ্রী বিতরণ করেন পুরাতন ঢাকার জনমানুষের সাহায্যের কান্ডারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ হিতৈষী আলহাজ্ব বয়রাত মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ” সাম্য,ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠনে ধনীদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
ইউরো ফেমাস ক্লাবের সাধারণ সম্পাদক রাহাত মিতু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রফিক, ঢাকা চেম্বার ও কমার্স এর ভাইস-প্রেসিডেন্ট এম. আবু হুমায়রাহ প্রমুখ।