1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দ্রুত নির্ধারিত মূল্যে অত্যাবশ্যক ওষুধ বিক্রির আশা সরকারের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত মূল্যে অত্যাবশ্যক ওষুধ বিক্রির সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

এ সিদ্ধান্তের বাস্তবায়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচাইতে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদনের পর এটা বাস্তবায়ন শুধু একটি প্রক্রিয়া।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সায়েদুর রহমান জানান, অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ২৯৫টি ওষুধের মধ্যে সংক্রামক ও সংক্রামক উভয়প্রকার রোগের ওষুধ রয়েছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা অত্যাবশ্যক সম্ভব। তবে ক্যানসার চিকিৎসার আধুনিক ওষুধ এ তালিকায় নেই বলে তিনি জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর