1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেশে এলে তারেক রহমানের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়ার আমরা নেবো।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। তার নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। তার নিরাপত্তা নিয়ে কোনো ব্যবস্থা রয়েছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার (তারেক রহমান) নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়ার আমরা তা নেবো এবং তার নিরাপত্তা দেবো।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান ২০০৭ সালে ১/১১-এর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর পর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন—এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুক্রবার দলের মহাসচিবের ঘোষণার আগে কেউ সুনির্দিষ্ট দিন–তারিখ বলেননি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর