1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। সবশেষ বাংলাদেশে ছিলেন ২০২৪ সালের মে মাসে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশের মাটিতে দুটি টেস্ট সিরিজ খেললেও, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চাইলেও তা আর সম্ভব হয়নি।

এই মুহূর্তে দেশে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও আশাহত হচ্ছেন না সাকিব। তিনি আশাবাদী দেশের হয়ে আবারও খেলতে নামবেন। অন্তত পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে দেশের মাটিতে খেলে তারপর বিদায় বলবেন ক্রিকেটকে।

ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব আল হাসান বলেন, ‘আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া। আমি এমন কিছুই ভাবছি। সব সংস্করণকেই একটি সিরিজে বিদায় বলতে চাই। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।’

২০২৪ সালে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ইতি টানবেন তিনি টেস্ট ক্যারিয়ারের। তবে শেষ পর্যন্ত আর সেই টেস্ট খেলা হয়নি তার। দেশের উদ্দেশে রওনা দিয়েও অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত না পাওয়ায় ফিরে গেছেন দুবাই থেকে। এখন নিয়মিত খেলে বেড়ান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

দেশের হয়ে খেলার মতো ফিট থাকতেই এসব লিগে খেলছেন তিনি, ‘(দেশের হয়ে আবারও খেলা) এটাই স্বপ্ন। এ কারণেই এখনো খেলছি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর