1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেশের প্রতিটি অঞ্চলের শিল্পীদের গানের রয়্যালিটির ব্যবস্থা করা হবে : ফারুকী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দুই মাসের মধ্যে একটি প্রকল্প ঘোষণা করা হবে, যার মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল ও শিল্পীদের গান রেকর্ড করা হবে। পাশাপাশি প্রতিটি গানের রয়্যালিটি যেন পাওয়া যায়, সে ব্যবস্থা করা হবে।

বুধবার (৩০ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংগীতশিল্পী, সুরকার, গীতিকারসহ সংগীতায়তনের সংশ্লিষ্ট সকলের সৃজনশীলতা সংরক্ষণ এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে মেধাসম্পদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপের নিমিত্ত এবারের বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফারুকী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ গান। আমাদের নানা ধরনের গান আছে। মন ভেঙে গেলে আমরা গান গাই, আনন্দ পেলেও গাই। সারাদেশে বিভিন্ন অঞ্চলে নিজস্ব গান আছে। আমরা যখন ওইসব গান জনপ্রিয়তা পায় তখন বুঝতে পারি সেটা কত সুন্দর। কিন্তু আগে জানতে পারি না। এমন হাজার হাজার গান আমাদের আছে। যা প্রকৃত দেশের সম্পদ।

তিনি বলেন, সেগুলো নিয়ে একটা বড় প্রজেক্ট করছি। গানগুলো সারাবিশ্বে প্রেজেন্ট করবো। আবার সেসব শিল্পী যেন ওই গানের রয়্যালিটি পান সে ব্যবস্থা করার চেষ্টা করছি। আগামী দুই মাসের মধ্যে ওই প্রজেক্ট ঘোষণা আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। মেধাসম্পদ আইনসমূহের আধুনিকায়ন, ভার্চুয়াল প্ল্যাটফর্মসহ সকলক্ষেত্রে মেধাসম্পদ অধিকার লঙ্ঘন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতি বছর ২৬ এপ্রিল এ বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’। মেধাসম্পদ দিবসের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী, অভিনেত্রী ও সংগীত পরিচালক আরমিন মুসা। অনুষ্ঠানে সভাপতি ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর