1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেবের সেই আইকনিক হুডিতে কেন মেতেছেন বাংলাদেশি শিল্পীরা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

সিনেমার পর্দায় কিছু দৃশ্য সময়ের সঙ্গে হারায় না বরং স্মৃতির ভেতর আরও উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনই, কলকাতার সুপারস্টার দেবের পরনে দেখা সেই লাল-সাদা হুডি আবারও ফিরেছে আলোচনায়। কলকাতার জনপ্রিয় সিনেমা ‘পরাণ যায় জ্বলিয়া রে’র টাইটেল গানে দেবের পরা লাল-সাদা হুডি একসময় দর্শকের হৃদয়ে দাগ কেটেছিল।

বাংলাদেশের শিল্পীদের হাত ধরে প্রায় ১৬ বছর পর সেই আইকনিক পোশাক নতুন করে আলোচনায়।

জানা গেছে, দেবের জন্মদিন ও বড়দিনের উৎসবমুখর আবহকে কেন্দ্র করে এক ফ্যাশনপ্রেমী বাংলাদেশে হুবহু সেই হুডির ডিজাইন নতুন করে তৈরি করেন। আর সেটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ঝড়। মুহূর্তেই পোশাকটি হয়ে ওঠে ট্রেন্ডিং টপিক।

এই লাল-সাদা হুডি পরে ছবি তুলতে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটরদের। তালিকায় রয়েছেন সাঈদ জামান শাওন, তৌসিফ মাহবুব, ফররুখ আহমেদ রেহান, অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান, মাইশা, সাঞ্জুসহ আরও অনেক পরিচিত মুখ। তাদের শেয়ার করা ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়েছে ফ্যান গ্রুপ ও অনলাইন কমিউনিটিতে।

শুধু বাংলাদেশেই নয়, এই ট্রেন্ড নজর কেড়েছে কলকাতার দেব-ভক্তদেরও। তারা ওই পোশাক পরা ছবিগুলো নিয়ে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ গানের সঙ্গে মিলিয়ে রিলস বানিয়ে শেয়ার করছেন। ফলে তৈরি হয়েছে দুই বাংলার ভক্তদের মধ্যে এক আবেগঘন সাংস্কৃতিক সংযোগ।

পোশাকটি রিক্রিয়েট করার পেছনের গল্প জানাতে সেই ফ্যাশনপ্রেমী বলেন, ‘দেব তার প্রিয় অভিনেতাদের একজন। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির এই পোশাকটির প্রতি আলাদা ভালোবাসা থেকেই এটি নতুন করে বানানো। শিল্পীরা সেই আবেগ বুঝতে পেরেছেন বলেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন।’

সময়ের ব্যবধানে সিনেমা বদলালেও স্মৃতির আবেদন যে কখনো ফিকে হয় না, দেবের এই লাল-সাদা হুডির নতুন ট্রেন্ডই তার প্রমাণ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর