1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দূষণরোধী অভিযানে চার ইটভাটা বন্ধ, ২৫০০ কেজি পলিথিন জব্দ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | দূষণরোধী অভিযান চালিয়ে চারটি ইটভাটা বন্ধ, জরিমানা আদায়সহ দুই হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন জব্দ ও বায়ুদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর ও ঢাকায় মোবাইল কোর্ট ৯টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চারটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ আটটি ইটভাটায় কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন জব্দে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং দুই হাজার ৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়।

ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। দুটি মামলায় দুই হাজার টাকা জরিমানা এবং আটটি পরিবহনকে সতর্ক করা হয়।

গাজীপুর, রাজধানীর বাংলামোটর ও মিরপুর এলাকায় নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে তিনটি অভিযান চালানো হয়। এ সময় দুটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর