1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার চান ড. ইউনূস

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর গুরত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ অক্টোবর) সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

বৈঠকে দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তি গ্রহণ ও বাস্তবায়নের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মকর্তার জন্য ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে কর বিবরণী দাখিল বাধ্যতামূলক এবং বৃহৎ করপোরেশনগুলোকে সংগঠনের মধ্যে ই-রিটার্নে উৎসাহিত করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে ডিজিটালাইজেশন নিয়ে সারাদেশে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডাব্লিউ) প্রকল্পকে ডিজিটালাইজেশনের মাধ্যমে উন্নত করার ওপর নতুন করে গুরত্বারোপ করা হয়।

এছাড়া বৈঠকে সরকারি সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করা, সামগ্রিক চিত্র ও সম্পূর্ণ ডিজিটালাইজেশন রোডম্যাপের দিকে নজর রাখা এবং ভূমি সম্পর্কিত জনসেবা সম্পূর্ণ ডিজিটালাইজেশনের জন্য একটি কার্যনির্বাহী সময়সূচি প্রণয়ন করার সিদ্ধান্তও নেওয়া হয়।

বৈঠকে মুখ্য সচিব মো.সিরাজ উদ্দিন মিয়া, এনবিআরের চেয়ারম্যান মো.আবদুর রহমান খান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, বিডার নির্বাহী চেয়ারম্যান অশিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর