1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে (ডব্লিউ জিএস) অংশ নিতে দুবাই এসেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি দুবাই শহরে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান।

ড. আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

এসময় বৈদেশিক উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আলহামৌদি উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হন।

দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর