1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দুদকের অভিযান, অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস বানিয়ে সার্জেন্টের স্ত্রীর ব্যবহার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৫ বার পঠিত

অ্যাম্বুলেন্স হিসেবে নিবন্ধন নিয়ে পরে মাইক্রোবাস বানিয়ে ব্যবহার করে আসছেন ট্রাফিক সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনারের স্ত্রী তানহা আক্তার মিলি। বিষয়টিসহ বেশ কিছু অভিযোগে চট্টগ্রাম বিআরটিএ বিভাগীয় অফিস, জেলা কার্যালয় এবং মেট্রো সার্কেল-২ এ এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এমরান হোসেন।

অভিযানে অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস বানিয়ে ব্যবহারের বিষয়টি ট্রাফিক সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনারকে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। দিনার বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়টি ট্রাফিক সার্জেন্ট দিনার স্বীকার করেন বলে জানায় দুদক টিম।

দুদক সূত্রে জানা গেছে, বিআরটিএর দাপ্তরিক কাজে দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর বিআরটিএর মেট্রো-২ সার্কেল, চট্টগ্রাম জেলা অফিস ও বিভাগীয় অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহকসেবায় নিয়োজিত বিভিন্ন কাউন্টারের যাবতীয় কার্যক্রম নজরদারি করে এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে।

অভিযান পরিচালনাকালে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স দেওয়া, গাড়ির ফিটনেস সনদ ইস্যু বা রোড পারমিট দিতে সংস্থাটির কতিপয় কর্মকর্তা-কর্মচারী দালালদের যোগসাজশে দুর্নীতি ও গ্রাহক হয়রানির বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এ ব্যাপারে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এমরান হোসেন বলেন, অভিযানের সময় কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে অ্যাম্বুলেন্সের নামে নিবন্ধন নিয়ে মাইক্রোবাস বানিয়ে ব্যবহারের অভিযোগটির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি অভিযানের সার্বিক বিষয়গুলো অধিকতর খতিয়ে দেখার জন্য বিআরটিএ থেকে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম অতি দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে বলে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর