1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দুই ম্যাচ হেরেই দুবাই থেকে ফিরছে নারী ফুটবল দল : সিনিয়রদের বাহিরে রাখার খেসারত

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

একটা অনভিজ্ঞ দল নিয়ে দুবাই গেছেন পিটার বাটলার। সাবিনা খাতুনসহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে গড়া দলটি আরব আমিরাতের বিপক্ষে যে ভালো ফল আনতে পারবে না সেটা অনুমতিই ছিল। বাস্তবে হয়েছেও তাই। রোববার রাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে ঠিক প্রথম ম্যাচের মতো ৩-১ গোলে।

দুই ম্যাচে হার, ৬ গোল হজম। ইংলিশ কোচের কচিকাঁচার দল বুঝলো আন্তর্জাতিক ময়দানের লড়াই অনেক কঠিন।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া আফঈদা খন্দকাররা দ্বিতীয়ার্ধে গোল একটা দিলেও হজমও করেছে আরেকটা। দ্বিতীয় ম্যাচে আরেকটু ভালো খেলার প্রত্যাশা ছিল লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। অনভিজ্ঞ দলের পক্ষে সে প্রত্যাশা পূরণ সম্ভব হয়নি।

বাফুফে কর্মকর্তাদের অদূরদর্শিতায় নারী ফুটবল যে এলোমেলো তার উদাহরণ হয়ে থাকলো এই দুবাই সফর। নতুনদের নিয়ে বড় গলায় প্রত্যাশার কথা শুনিয়েছিলেন পিটার বাটলার, সে প্রত্যাশায় জল ঢেলে বাংলাদেশকে শূন্যহাতে বিদায় দিলো আরব আমিরাতের মেয়েরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর