1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দিনাজপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন আহত

জেলা প্রতিনিধি | দিনাজপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৭ বার পঠিত

দিনাজপুরে একতা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে দুই যাত্রী আহত হয়েছেন। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৩ জুন) রাত ১২টায় পৌরসভার সামনের রেলঘুন্টি এলাকায় রেলওয়ে স্টেশনের ১৯ নাম্বার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- দিনাজপুর সদরের খানপুর গ্রামের আইনুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম (৩৫) ও একই উপজেলার রানীপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (১৯)।

জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস বিলম্বে দিনাজপুর স্টেশনে এসে পৌঁছায়। এসময় অসংখ্য যাত্রী ট্রেনের ছাদে উঠেন। রাত ১২টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। স্টেশনের সঙ্গে লাগানো পূর্ব পাশে রেলক্রসিং পার হওয়ার সময় কেবল নেটওর্য়াক ও ইন্টার নেটের তারের সঙ্গে লেগে শাহিনুর ইসলাম ও শরিফুল ইসলাম মাটিতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

আহত শাহিনুর ইসলামের পিতা আইনুল ইসলাম জানান, ছেলে শাহিনুর ইসলাম ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির গাড়ি চালান। ছুটি শেষে রোববার সকালে কাজে যোগদান করার কথা। তাই সে টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। অপর আহত শুরিফুলও একটি কোম্পানিতে চাকুরি করেন।

এ বিষয়ে দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে। ঝুঁকি নিয়ে ছাদে উঠে যাত্রা করছেন অনেকে। ছাদ থেকে পড়ে যাওয়া দুজন হাসাপাতালে চিকিৎসাধীন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর