1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ আটে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পঠিত

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত শেষ ষোলো পর্বের দ্বিতীয় লেগে এজেড আকমারকে ৩-১ গোলের হারিয়েছে স্পার্সরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে তারা।

প্রথম লেগে পিছিয়ে থাকার কারণে, টটেনহ্যামের মৌসুম অনেকটাই নির্ভর করছিল এই ম্যাচের ফলাফলের ওপর। তবে তারা চ্যালেঞ্জ মোকাবিলা করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে, যার মূল কারিগর ছিলেন তরুণ ফরাসি উইঙ্গার উইলসন ওডোবার। তিনি জোড়া গোল করেন।

২৬তম মিনিটে এজেড ডিফেন্ডার ওয়াউটার গোসের বাজে ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে ওডোবার বল জালে পাঠিয়ে স্পার্সকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮তম মিনিটে সন হিউং-মিনের পাস থেকে জেমস ম্যাডিসন নিখুঁত ফিনিশিংয়ে গোল করলে ফের এগিয়ে যায় টটেনহ্যাম।

তবে ৬৩তম মিনিটে টটেনহ্যামের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে পিয়ের কুপমেইনার্স গোল করে এজেডকে ম্যাচে ফিরিয়ে আনেন। এতে কিছুটা চাপ অনুভব করছিল স্বাগতিকরা।

তবে ৭৪তম মিনিটে আবারও নায়ক হয়ে ওঠেন ওডোবার। টটেনহ্যামের বাম প্রান্ত দিয়ে গড়ে ওঠা দুর্দান্ত আক্রমণ থেকে বল পেয়ে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন এই ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার, যেখানে তাদের প্রতিপক্ষ হবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। রাউন্ড অব ১৬-তে এই দলটি দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে আয়াক্সকে হারিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর