1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | শেষ রক্ষা হলো না, অবশেষে অভিশংসিতই হতে হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের ভোটে তিনি অভিশংসিত হয়েছেন। সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

এর জের ধরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তাকে অভিশংসের জন্য বিরোধীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর আগে ইউনের অভিশংসনের জন্য দেশটির সংসদের সামনে অবস্থান নেয় হাজার হাজার মানুষ।

তবে প্রথম অভিশংসন থেকে সৌভাগ্যক্রমে রেহাই পেয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কারণ ক্ষমতাসীন দলের সদস্যরা ভোটাভুটির দিন সংসদ থেকে বের হয়ে গিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

তবে এখন অপসারণের জন্য দ্বিতীয় বারের মতো অভিশংসন প্রক্রিয়া শুরু করে বিরোধীরা। এর আগে ইউন তার রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর