1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ত্বক উজ্জ্বল করবে আলুর রস

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

আলু এটি প্রাকৃতিক ক্লিনজার। ত্বকের পিগমেন্টেশন, ব্রনের দাগ, সান বার্ন থেকে মুক্তি পেতে ও আপনার মুখের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আলুর জুড়ি মেলা ভার। কী এমন আছে আলুতে?

আলুতে থাকা অ্যাসকরবিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে হাইপারপিগমেন্টেশন ও কালো দাগ দূর করে।

এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের রিপেয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে। আলুর প্রাকৃতিক স্টার্চ ত্বকের জ্বালাপোড়া, রোদে পোড়া ভাব ও ইনফ্লামেশন কমায়। ক্যাটালেজ নামক এনজাইম মেলানিন ভেঙে ফেলে, ফলে কালো দাগ হালকা হয়।

আলুতে থাকা পটাসিয়াম ত্বকের আর্দ্রতা বজায় রেখে শুষ্কতা ও ডেড সেল দূর করে ও জিঙ্ক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সেই সঙ্গে আলুর গ্লাইকোঅ্যালকালয়েডস ত্বকের কোষ পুনর্জীবিত করতে সহায়তা করে।

রান্নাঘরে থাকা সাধারণ এই উপাদানে আছে এতো সব গুণ। কিন্তু কীভাবে ব্যবহার করবেন আলুর এ সব গুণ। আলু দিয়ে নানান রকম ফেসপ্যাক বানানো যায়। প্রতিটির আছে আলাদা আলাদা উপকার। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি ফেসপ্যাক বানানোর পদ্ধতি।

১. ত্বক ফর্সা করতে :
দুই টেবিল চামচ আলুর রস, এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার চোখের নাজুক অংশ এড়িয়ে এই ফেসপ্যাকটি আপনার মুখে লাগান এবং ১৫-২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলুর রস এবং লেবুতে ত্বক উজ্জ্বল করার বৈশিষ্ট্য রয়েছে। যা হাইপারপিগমেন্টেশন কমায়। অন্যদিকে, মধু ত্বককে আর্দ্রতা দেয়।

২. রোদে পোড়া ত্বকের জন্য :
দুই টেবিল চামচ আলুর রস, এক টেবিল চামচ গ্রিন টি এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। সান বার্ন হওয়া ত্বকে লাগিয়ে নিন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি এবং ত্বক শীতলকারী অ্যালোভেরা রোদে ক্ষতিগ্রস্ত ত্বককে আরাম দেয়। আলুর রস কালচে দাগ সারিয়ে তোলে।

৩. গভীরভাবে পরিষ্কার করার জন্য :
দুই চা চামচ আলুর রস, দুই চা চামচ চালের গুঁড়া, দুই চা চামচ দুধ ও আধা চা চামচ মধু। প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া ও দুধ ভালো করে মিশিয়ে নিন। এবার তার সঙ্গে এই মিশ্রণে আলুর রস ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সবশেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর