1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তেল আবিব ও হাইফায় নতুন ধাপে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা শুরু : ইরান

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৩ বার পঠিত

তেল আবিব ও হাইফায় নতুন ধাপে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা শুরু: ইরান ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: এএফপি (ফাইল)
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। খবর আল জাজিরার।

এর আগে, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েল। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র আসার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এতে আরও বলা হয়, হামলা প্রতিরোধে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে যাচ্ছে।

জারি করা বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্ক করেছে আমেরিকা। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের সতর্কতা লেভেল-৪ এ উন্নীত করেছে আমেরিকা।

জারি করা বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিজেদের নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর