1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও ভূমি অফিসে দুদকের অভিযান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দুর্নীতি, অনিয়ম ও সেবা প্রদানে গ্রাহক হয়রানি রোধে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ও ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয় বলে সংস্থাটির উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে মঙ্গলবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ছদ্মবেশে অভিযানকালে দলিল সার্চ, যাচাই ও নকল উত্তোলনে ঘুস গ্রহণের সত্যতা পাওয়া যায়। দুদক টিম দুজন নকলনবিশ এবং একজন দালালকে অতিরিক্ত অর্থসহ আটক করে জেলা রেজিস্ট্রারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করে। অভিযানকালে ওই অফিসে দৃশ্যমান কোনো সিটিজেন চার্টার পাওয়া যায়নি। দলিল প্রতি নকল বাবদ সেবা ও সার্চিং সেবা বাবদ সংগৃহীত ফি ও ট্রেজারি চালানে পাঠানো টাকার বিষয়ে অসংগতি রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়।

এছাড়াও রেকর্ডরুমের মতো সংরক্ষিত স্থানে এখতিয়ার বহির্ভূত ব্যক্তিদের প্রবেশাধিকার ও দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োগকৃতদের মাধ্যমে দলিল যাচাই করা হয় মর্মে টিমের কাছে পরিলক্ষিত হয়েছে। সেবা গ্রহণেচ্ছু গ্রাহকদের বক্তব্য অনুযায়ী ওই অফিসে নানাবিধ হয়রানি ও বিভিন্ন পর্যায়ে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির সত্যতা পাওয়া যায়।

এছাড়া তেজগাঁও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ভূমি সেবা প্রদানে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে ওই অফিসের সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

এ সময় গত জানুয়ারি মাসে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে গ্রেফতার ৬ দালালের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলার তথ্য সংগ্রহ করে দুদক টিম।

দুটি অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী এনফোর্সমেন্ট টিম পরে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর