1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তীব্র শীতে জবুথবু ঢাকাবাসী, দেখা নেই সূর্যের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

রাজধানীতে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। ক্রমশ কমে আসছে সর্বোচ্চ তাপমাত্রা। দিনভর দেখা মেলেনি সূর্যের। শৈত্যপ্রবাহ না থাকলেও এমন তীব্র শীতে নাকাল রাজধানী ঢাকার মানুষ।

আজ সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন সূর্যের দেখা মেলেনি, ছিল মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাস। ফলে দিনভর শীতের তীব্রতা অনুভূত হয়েছে নগরজুড়ে।

আবহাওয়া অফিসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, রোববার (২৮ ডিসম্বের) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি। একদিনের ব্যবধানের তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রার্থক্য মাত্র ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা সাধারণ ১০ ডিগ্রির নিচে নেমে এলে তাকে শৈত্যপ্রবাহ ধরা হয়। বর্তমানে ঢাকায় কোনো শৈত্যপ্রবাহ নেই। তবে উত্তরাঞ্চল থেকে আসা শীতল ও শুষ্ক বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। আকাশে মেঘ থাকায় সূর্যের তাপ না পৌঁছানোয় শীত আরও বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়াহিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, মঙ্গলবারও এমন পরিস্থিতি থাকতে পারে। কুয়াশার কারণে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা কম। তবে বুধবার কুয়াশা কিছুটা কেটে যেতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর